১৫ মার্চের মধ্যে কোচবিহারের ৬ লক্ষ ৯৫ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগের লক্ষ্যমাত্রা

0
32

কোচবিহার:- জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কোচবিহারের কাজগুলো দ্রুত শেষ করার পাশাপাশি বিভিন্ন কাজের বিষয় খতিয়ে দেখতে মঙ্গলবার কোচবিহারে বৈঠক করলেন রাজ্যে জনস্বাস্থ্য কারিগারি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য । কোচবিহার জেলাশাসক দপ্তরের লেন্স ডাউন হলে রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে কোচবিহারের জেলা শাসক জিতিন যাদব , কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায় সহ যেন স্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন । এই দিনের বৈঠকে সমস্ত কাজকর্ম বিষয়ক খোঁজখবর নেওয়া হয় । বর্তমান কি অবস্থা হয়েছে সেই সব বিষয়ে খোঁজখবর নেয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে ।
মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, কতটা কাজ হয়েছে সেই সমস্ত বিষয় খোঁজখবর নেওয়া। তিনি বলেন ডিসেম্বর থেকে শুরু করে আগামী মার্চ মাসের ১৫ তারিখের মধ্যে আর যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করার টার্গেট রয়েছে। একই সঙ্গে এর আগে যে আধিকারিকরা ছিলো যাদের বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা এ বিষয়ে মন্ত্রী বলেন তাই কেন্দ্র সরকারের বিভিন্ন আধিকারিকরা এর উপর কাজ করছে এখান থেকে কেন্দ্রে যখন রিপোর্ট যাবে সেই সময় বিষয়টি পরিষ্কার হবে। l কোচবিহার জেলায় প্রায় ছয় লক্ষ ৯৫ হাজার বাড়িতে চলো সংযোগের কাজ হবে । ইতিমধ্যে যেটা প্রায় চার লক্ষ ছিয়াশি হাজার বাড়িতে চলো সংযোগ পৌঁছে গিয়েছে । ১৫ মার্চের মধ্যে কাজ সম্পন্ন করার টার্গেট রয়েছে বলে জানান মন্ত্রী।