করদহ ডুগডুগি প্রিন্স ক্লাবের কালীপুজোর খুঁটি পুজো, এবারের থিম ‘ভূত বাংলা’ করদহ

0
27

করদহ ডুগডুগি প্রিন্স ক্লাবের কালীপুজোর খুঁটি পুজো, এবারের থিম ‘ভূত বাংলা’
করদহ, দক্ষিণ দিনাজপুর: আসন্ন কালীপুজোকে সামনে রেখে করদহ ডুগডুগি প্রিন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়।
এবার দর্শকদের আকর্ষণ করতে ক্লাবের কালীপুজোর বিশেষ থিম হিসেবে থাকছে ‘ভূত বাংলা’। এই থিমকে ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। পুজোকে সফল করে তুলতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন ক্লাবের সদস্যরা।
খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো প্রিন্স ক্লাবের এবারের কালীপুজোর প্রস্তুতি। আগামী দিনে আকর্ষণীয় মণ্ডপসজ্জা ও অভিনব উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মন জয় করাই ক্লাবের মূল লক্ষ্য।