মেঘালয় থেকে কেরালাম যাওয়ার পথে ট্রেন থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি মহিলা!

0
26

মেঘালয় থেকে কেরালাম যাওয়ার পথে ট্রেন থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি মহিলা!

শিলিগুড়ি: নিউ জলপাইগুড়ি স্টেশনে যৌথ অভিযান
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ট্রেন থেকে গ্রেপ্তার হলেন দুই বাংলাদেশি মহিলা।

ধৃতদের নাম রাবিয়া আক্তার ও শিউলি আক্তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেই বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুমুখী একটি ট্রেনের জেনারেল কামরায় যাত্রা করছিলেন ওই দুই মহিলা।

গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপির SOG ও এনজেপি জিআরপি যৌথভাবে অভিযান চালায়। সেই অভিযানে তাঁদের আটক করা হয়।

অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় ভারতে প্রবেশের বৈধ নথি চাওয়া হলে তাঁরা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তাঁরা কেরালাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

কীভাবে তাঁরা ভারতে প্রবেশ করেছিল ও তাঁদের যাত্রার পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।