ফাওলাই ভাতা থেকে বঞ্চিত ৪০০-র বেশি শ্রমিক, পুজোর আগে ভাতার দাবিতে পথ অবরোধ মধু চা বাগানে
আলিপুরদুয়ার: দীর্ঘদিন ধরে বন্ধ আলিপুরদুয়ার জেলার মধু চা বাগান। বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে ফাওলাই ভাতার দাবি করে আসছেন।
শ্রমিকদের অভিযোগ, বর্তমানে বাগানে মাত্র ২৬০ জন শ্রমিক সরকারের ফাওলাই ভাতা পাচ্ছেন, কিন্তু ৪০০-র অধিক শ্রমিক এখনও ফাওলাই ভাতা থেকে বঞ্চিত। তাঁরা ভাতা পাচ্ছেন না।
সমস্ত শ্রমিককে ফাওলাই ভাতা প্রদানের দাবিতে এদিন পথ অবরোধে সামিল হন শ্রমিকরা। মধু চা বাগানের সামনে এলাকার জায়গা থেকে আলিপুরদুয়ারগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
শ্রমিকদের দাবি, বাগানের অধিকাংশ শ্রমিকই ফাওলাই ভাতা থেকে বঞ্চিত। পুজোর আগেই সমস্ত বঞ্চিত শ্রমিককে ফাওলাই ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।






















