মালদা টাউন স্টেশন থেকে উদ্ধার ২ কোটি টাকার মাদক

0
32

মালদা টাউন স্টেশন থেকে উদ্ধার ২ কোটি টাকার মাদক। গ্রেফতার কালিয়াচক থানার মোজমপুর গ্রামের দুই বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশনে হানা দেয় ক্রাইম মনিটরিং টিম ও মালদা টাউন স্টেশন জিআরপি। সেখানে দুজনকে তল্লাশি জ্বালিয়ে প্রায় আড়াই কেজি মাদক উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর গোহাটি বেঙ্গালুরু এক্সপ্রেসে চেপে মালদা টাউন স্টেশনে আছেন জুবেল শেখ (১৮), ও আলীব শেখ (৪১)। দুজনই মালদার কালিয়াচক থানার মজমপুর গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ক্রাইম মনিটরিং টীম ও জিআরপি এই দুজনকে আটকায়। তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় আড়াই কেজি ব্রাউন সুগার। যার বাজার মূল্য প্রায় দু কোটি টাকা। পুলিশ তারে গ্রেফতার করেছে। গুয়াহাটি থেকে মালদা পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল এই মাদক। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।