দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের পুন্ডরী গ্রাম পঞ্চায়েতের পুন্ডরী অঞ্চল অফিসে বুধবার তৃণমূল কৃষাণ খেতমজুর সংগঠনের উদ্যোগে একটি কর্মীসভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের জন্য ইফতারের বিশেষ ব্যবস্থা করা হয় এদিন ।
সভায় সংগঠনের আসন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তৃণমূল স্তরের কর্মীদের কাছে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুরের বিধায়ক ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা শার্দুল মিত্র, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া, সহ-সভাপতি ফিরোজ আলম, হরিরামপুর ব্লক তৃণমূল কৃষাণ খেতমজুর সংগঠনের সভাপতি আজহার রহমান, ব্লক তৃণমূল সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি মনোজিৎ দাস এবং পুন্ডরী গ্রাম পঞ্চায়েতের প্রধান শাজাহান বাদশা- হরিরামপুরের বিশিষ্ট সমাজসেবী তথা বৈরহাট্টা অঞ্চল তৃণমূলের সভাপতি তোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
সভায় বক্তারা রাজ্য সরকারের কৃষক ও খেতমজুরদের জন্য নেওয়া বিভিন্ন জনমুখী প্রকল্প, কৃষি সহায়তা, সামাজিক সুরক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং শ্রমিক কল্যাণমূলক কর্মসূচির বিষয়ে আলোচনা করেন। সভা শেষে রোজাদারদের নিয়ে ইফতার পর্ব অনুষ্ঠিত হয়।৷
বাইট হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।























