আলিপুরদুয়ার। ভুটান সীমান্ত জয়গাঁ এলাকা থেকে বিপুল পরিমান ভুটানি মদ উদ্ধার করলো জয়গাঁ থানার পুলিশ, আটক একটি গাড়িও। পুলিশ সূত্রে খবর, জয়গাঁ জিএসটি চেক পোস্ট এলাকায়ঢ় জয়গাঁ থেকে আসা একটি গাড়িকে পুলিশ কর্মীরা দাঁড়াতে বললে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, এরপরই পুলিশ গাড়ির পিছনে ধাওয়া করে গাড়ি আটকে তল্লাশি চালাতেই, সেখান থেকে উদ্ধার হয় বিপুল সংখ্যক মদ। তবে পুলিশ তরফে জানানো হয়েছে, ২৫ কার্টুন ভুটানি মদ উদ্ধার হয়েছে। এ ঘটনায় গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং উদ্ধারকৃত মদ এবং গাড়ি আটক করে জয়গাঁ থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ভুটান সীমান্ত জয়গাঁ এলাকা থেকে বিপুল পরিমান ভুটানি মদ উদ্ধার করলো জয়গাঁ...






















