পথশ্রী প্রকল্পে হরিরামপুরে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে তিনটি রাস্তার উদ্বোধন হলো,সাধুবাদ জানালেন সকলেই শীতল চক্রবর্ত্তী বালুরঘাট ২৬ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর:-
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপুর ও সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের আওতায় নির্মিত মোট তিনটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হলো।শুক্রবার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই রাস্তার উদ্বোধন করেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।
জানা গেছে, এই তিনটি রাস্তা নির্মাণে মোট ৬৫ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। নির্মিত রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্রের পাশাপাশি উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, ব্লক তৃণমূল নেতা মনোজিৎ দাস, তোফাজ্জল হোসেন, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন, সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোয়ারা বেগম, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েত সদস্য আরেফা সরকার-সহ আরও বহু দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন এই রাস্তা নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও কৃষকদের বিশেষ সুবিধা হবে বলে তারা মনে করছেন। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,”রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। মুখ্যমন্ত্রী নির্দেশে এমন কাজ করে দেয়া হচ্ছে যে আগামীতে করা হবে।”
Home Uncategorized পথশ্রী প্রকল্পে হরিরামপুরে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে তিনটি রাস্তার উদ্বোধন


























