দক্ষিণ দিনাজপুরের চার যুবকের জাতীয় মঞ্চে সাফল্য, পাওয়ার লিফটিংয়ে জিতল ৭টি পদক

0
49

জেলার চারজন যুবক পাওয়ার লিফটিং স্পোর্টস অর্গানাইজেশন ন্যাশনাল স্পোর্টসে গোল্ড, ব্রঞ্চ ও সিলভার পুরস্কার পেয়েছেন দিল্লীর আগ্রা আর বি এস অডিটোরিয়াম কলেজ থেকে। স্বর্ণপদক, ব্রাঞ্চ ও সিলভার পুরস্কার পাওয়াতে খুশি হয়েছেন জেলার খেলাধুলা প্রেমিক যুবকরা।

চারজন যুবক পাওয়ার লিফটিং স্পোর্টস অর্গানাইজেশন ন্যাশনাল স্পোর্টসে গোল্ড, ব্রঞ্চ ও সিলভার পুরস্কার পেয়েছেন দিল্লীর আগ্রা আর বি এস অডিটোরিয়াম কলেজ থেকে। পাওয়ার লিফটিং স্পোর্টস অর্গানাইজেশন এর পক্ষ থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ স্পোর্টস অনুষ্ঠিত হয় ১ লা এপ্রিল থেকে ৪ ঠা এপ্রিল পর্যন্ত। দিল্লি শহরের আগ্রা তে আর বি এস অডিটোরিয়াম কলেজে অনুষ্ঠিত হয় এই স্পোটস প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকে একাধিক খেলাধুলা প্রেমিক যুবক যুবতীরা অংশ গ্রহণ করেন। বাংলাদেশ লাগুয়া দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের আলীগাড়া মার্কেটে আইরন ম্যাক্স জিম সেন্টার এর ওনার রাজু খানের ঐকান্তিক প্রচেষ্টায় চার জন যুবক এই ন্যাশনাল স্পোর্টসে অংশগ্রহণ করেন। পলাশ সরকার পাওয়ার লিফটিং স্পোর্টস এ একটি গোল্ড পেয়েছে ও ডেডলিফট এ ব্রোঞ্চ পুরস্কার পেয়েছে। দেব দেবনাথ তিনটি খেলায় তিনটি স্বর্ণপদক পুরস্কার পেয়েছে। পাওয়ার লিফটিং এ একটি গোল্ড, বেঞ্চ প্রেস এ একটি গোল্ড, ডেডলিফট এ একটি গোল্ড পুরস্কারে তাক লাগিয়ে দিয়েছে। এছাড়াও সুজন হালদার ডেডলিফট এ একটি গোল্ড পুরস্কার পেয়েছে। অভিজিৎ রায় ডেডলিফট স্পোর্টসে সিলভার পুরস্কার পেয়েছে। এই চার জন মিলে সর্বমোট সাতটি পুরস্কার পেয়েছে। কেন্দ্রে স্পোর্টস প্রতিযোগিতায় সাতটি পুরস্কার সকলের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা সৃষ্টি করেছে। বিগত দিনে আইরন ম্যাক্স জিম সেন্টার এর ওনার রাজু খানের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যে একাধিক ছাত্র ছাত্রী স্বর্ণপদক পুরস্কার পেয়েছেন বলে জানা গিয়েছে। আগামীদিনে এর থেকেও বেশি যুবক ছাত্র ছাত্রীদের স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়ে দেওয়ার সম্পূর্ণ সহযোগিতা করবেন।

এই বিষয়ে স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী সুজন হালদার জানিয়েছেন আমরা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দিল্লির আগ্রা আর বি এস অডিটোরিয়াম কলেজে পাওয়ার লিফটিং স্পোর্টস অর্গানাইজেশন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আইরন ম্যাক্স জিম সেন্টার রাজু খানের সহযোগিতায় থেকে চার জন অংশগ্রহণ করেছিলাম। আমরা চার জন মিলে সাতটি পুরস্কার পেয়েছি। এতে আমরা সকলেই ভীষণ ভাবে খুশি হয়েছি।