হরিশঙ্কর ঘোষকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ, হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় অভিযোগ

0
36

হরিশঙ্কর ঘোষকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ, হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় অভিযোগ
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৫ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর।
রাজ্যের মন্ত্রী হরিশঙ্কর ঘোষকে নিয়ে বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বঙ্গীয় যাদব মহাসমাজ। দক্ষিণ দিনাজপুর জেলা বঙ্গীয় যাদব সমাজের সভাপতি নরেশ ঘোষ গঙ্গারামপুর থানায় এই অভিযোগ দায়ের করেন।
বঙ্গীয় যাদব মহাসমাজের অভিযোগ, মন্ত্রী হরিশঙ্কর ঘোষ এবং যাদব সমাজকে নিয়ে বিধায়ক হুমায়ুন কবির আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করেছেন। তাঁর ওই মন্তব্যে যাদব সমাজের মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ সংগঠনের।
সংগঠনের পক্ষ থেকে নরেশ ঘোষ জানান,“যাদব সমাজকে নিয়ে কোনও জনপ্রতিনিধির এধরনের মন্তব্য মেনে নেওয়া হবে না। আমরা আইন মেনে প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনার বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
এদিন থানায় অভিযোগ দায়েরের পর সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে,এখন সেদিকেই নজর রয়েছে।