গণপিটুনিতে মৃত দিনহাটার ওকরাবাড়ির যুবকের বাড়িতে এলেন বিধায়ক অজয় রায়

0
31

দিনহাটা
গণপিটুনিতে মৃত দিনহাটার ওকরাবাড়ির যুবকের বাড়িতে এলেন বিধায়ক অজয় রায়। এদিন পরিবারের লোকেদের সাথে কথা বলে তাদের সমবেদনা জানানোর পাশাপাশি দোষীদের উপযুক্ত বিচারের আশ্বাস দেন বিধায়ক অজয় রায়। মৃত যুবক মির আল্লামা কবিরের মা বিধায়কের পায়ে পড়ে ছেলের খুনিদের বিচার এবং কঠোর শাস্তি দাবি করেন। পরিবারের দাবি তাদের ছেলেকে সারা রাত ধরে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল এবং রাতেই ফোন করে পরিবারকে ১ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। আর সময়মতো সেই টাকা দিতে না পারায় তাদের ছেলেকে রাতভর অত্যাচার চালানো হয়। পরবর্তীতে সকাল বেলা পুলিশ উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের তরফ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত করছে।