বাবার নাম রয়েছে দীর্ঘদিনের ভোটার তালিকায়, নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় ছেলের নাম ডিলিটের তালিকায়, আতঙ্কে বৃদ্ধ বাবা আত্মঘাতী হলেন”অভিযোগ

0
45

শীতল চক্রবর্তী বালুরঘাট ১২ই মার্চ দক্ষিণ দিনাজপুর। বাবার নাম ভোটার তালিকায় রয়েছে বহুদিন আগেই।দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর পাটনের বাসিন্দা বৃদ্ধ”বাবা”মুজুর দিন দুপুর ঘরে গলায় দড়ি দিয়ে বৃহস্পতিবার দুপুরে নিজের ঘরে আত্মহত্যা করলেন অভিযোগ উঠছে।ঘটনার পরে এলাকায় ছুটে যান এলাকার অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান একাধিক স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী থেকে শুরু করে আত্মীয়-স্বজন ও তৃণমূল নেতাদের অভিযোগ, নির্বাচন কমিশনের এমন অত্যাচারের ফলেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন তিনি।গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা ওই বৃদ্ধার নাম বিস্টু সরকার বয়স (৭১), বিষয়টি নিয়ে দিনমজুর ছিলেন।পরিবারে স্ত্রী রয়েছে দীর্ঘদিন ধরে অসুস্থ।নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বহুদিন ধরেই তার নাম রয়েছে। বিষ্ণু সরকার ও বিপ্লব সরকার তার চেয়ে দুই ছেলে হয়। তার মধ্যে বিষ্ণু সরকারের চূড়ান্ত ভোটার তালিকা থেকে তার নাম ডিলিট করে দেওয়া হয়। আত্মীয়-স্বজন ছেলে বিশ্ব অভিযোগ,”বাবার নাম ঠিক থাকলেও আমার নাম কেটে যাওয়ার পর থেকে বাবা মানুষ কিভাবে ভেঙে পড়েছিল। বৃহস্পতিবার দুপুরে সবার লক্ষ্যে বাবা এমন ঘটনা ঘটালো এর জন্য নির্বাচন কমিশন দায়ী।” এলাকার স্থানীয় বাসিন্দা অভিমান্য মন্ডল, প্রশান্ত সরকারেরা অভিযোগ করে বলেন,”ছেলের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হওয়ায় আতঙ্কেই সে এমন ঘটনা ঘটিয়েছে।তরতাজা জীবন চলে গেল।” ঘটনার খবর পাওয়ার পরে সেখানে ছুটে আসেন (৩) ২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল চেয়ারম্যান পরেশ বসাক সহ এলাকার একাধিক তৃণমূল নেতৃত্বরা। ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশও। তৃণমূল নেতা পরেশ বসাকের অভিযোগ,”ছেলের ভোটার লিস্টের নাম কাটার আতঙ্কের আত্মহত্যা করেছ সে, ওই পরিবারের পাশে রয়েছি আমরা।” গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন,”মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত করছে।”