বুনিয়াদপুর শহরে রানী রাসমণি স্থাপত্য মূর্তিতে ফিতে কেটে ও মূর্তিতে ফুলের মালা পরিয়ে শুভ উন্মোচন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারপার্সন সহ বিশিষ্ট অতিথিরা।

0
47

রানী রাসমণি ছিলেন বাংলার একজন প্রখ্যাত মানবদরদি জমিদার, দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাত্রী এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসের প্রধান পৃষ্ঠপোষক। তিনি ১৭৯৩ সালের ২৮ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগণার কোণা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৮৬১ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। সাহসী ও জনহিতৈষী রানী হিসেবে তিনি ব্রিটিশ শাসন ও নিপীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। রাসমণি ১১ বছর বয়সে কলকাতার ধনী জমিদার রাজ চন্দ্র দাসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বামীর মৃত্যুর পর অত্যন্ত দক্ষতার সাথে তিনি জমিদারি ও ব্যবসা পরিচালনা করেন। তিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি সাধারণ মানুষের সেবায় প্রচুর অর্থ দান করেছিলেন। গঙ্গার ঘাটে স্নানের সুবিধার্থে তিনি বাবুঘাট, অহেরিটোলার ঘাট ও নিমতলা ঘাট নির্মাণ করেন। এছাড়া সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত তীর্থযাত্রীদের জন্য রাস্তা নির্মাণ এবং হিন্দু কলেজ (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) নামে পরিচিত ও ইম্পেরিয়াল লাইব্রেরি গ্রন্থাগারে আর্থিক অনুদান প্রদান করেন।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বুনিয়াদপুর পৌরসভা প্রচেষ্টায় ১২ মার্চ বুনিয়াদপুর শহরের ১১ নাম্বার ওয়ার্ড সরাইহাট এলাকায় NH ৫১২ নাম্বার জাতীয় সড়কের পাশে রানী রাসমণি স্থাপত্য মূর্তির শুভ উন্মোচন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সূরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। রানী রাসমণি জিবনী স্বরণাপন্ন করে রাখতে এদিন প্রথমে ফিতে কেটে ও মূর্তিতে ফুলের মালা পরিয়ে রানী রাসমণির মূর্তি উন্মোচন করেন। অনুষ্ঠানে আশা সকল অতিথিরা মূর্তিতে পুষ্পাঞ্জলি প্রদান করেন। অনুষ্ঠানে আশা অতিথিদের ফুলের তোড়া ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। একটি নৃত্যা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, বুনিয়াদপুর শহরের চেয়ারপার্সন সমীর সরকার, ভাইস চেয়ারপার্সন টিংকু পাল, বুনিয়াদপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ সরকার, বংশীহারী থানার আইসি স্বপন বিশ্বাস, প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ররা।

এই বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন আজকে আমরা সরাই হাট এলাকায় রানী রাসমণি মূর্তি উন্মোচন করতে এসেছি। রানী রাসমণি বাংলার একজন প্রখ্যাত মানবদরদী জমিদার ছিলেন। বুনিয়াদপুর শহরকে সুন্দর ভাবে সাজিয়ে তুলুন ও রানী রাসমণি জীবনী স্বরণাপন্ন করে রাখতে এই উদ্যোগ নিয়েছে বুনিয়াদপুর শহর। আমরা সবাই মিলে ফিতে কেটে ও মূর্তিতে ফুলের মালা পরিয়ে মূর্তির উন্মোচন করলাম।