৩ এপ্রিলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে সামনে রেখে হরিরামপুরে তৃণমূলের জোর প্রচার, র‍্যালি ও নতুন যুব কমিটি গঠন।

0
39

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারকে ঘিরে জোরদার তৎপরতা । দলীয় প্রার্থী বিপ্লব মিত্র-এর সমর্থনে আগামী ৩ এপ্রিল হাজারীপাড়া মাঠে জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভাকে সামনে রেখে বুধবার হরিরামপুরে র‍্যালির আয়োজন করে হরিরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস কমিটি।
এদিন র‍্যালিটি হরিরামপুর তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শারদুল মিত্র, হরিরামপুর ব্লক যুব তৃণমূলের সভাপতি সমীর ঘোষ, ব্লক তৃণমূলের সহ-সভাপতি মনোজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকের মাধ্যমে হরিরামপুর ব্লক ও বিভিন্ন অঞ্চলের যুব তৃণমূলের নতুন কমিটি গঠন করা হয়। জানা গেছে, মোট ১৬২ জন সদস্য নিয়ে এই যুব কমিটি গড়ে তোলা হয়েছে।
এদিনের কর্মসূচি প্রসঙ্গে হরিরামপুর ব্লক যুব তৃণমূলের সভাপতি সমীর ঘোষ জানান, আসন্ন জনসভাকে সফল করতে এবং দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে এই র‍্যালি ও সংগঠন মজবুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাইট – সমীর ঘোষ (হরিরামপুর ব্লক যুব তৃণমূলের সভাপতি সমীর ঘোষ