ইসলামপুর
হঠাৎ ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে ওষুধের দোকানে হানা মহকুমা প্রশাসনের। সিল করল দুটি দোকান। অন্যদিকে মহকুমা প্রশাসনের এমন আচরণে ক্ষুব্ধ ওষুধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর মহকুমা হাসপাতালে হঠাৎ ইসলামপুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা হানা দেয়। এরপর পরপর দুটি দোকান সিল করে দেওয়া হয় মহকুমা প্রশাসনের আধিকারিকরা। তবে কি কারণে দোকান সিল করল প্রশাসনের আধিকারিকরা তা বুঝে উঠতে পারছেন না ব্যবসায়ীরা। ওষুধ ব্যবসায়ীরা জানিয়েছেন মহকুমা প্রশাসনের তরফ থেকে বলা দোকানে ডিসপ্লে টাঙানো নেই কেন একথা বলে দোকান সিল করে দেওয়া হয়। যদিও ওষুধ ব্যবসায়ীদের দাবি সমস্ত রকম কাগজ পত্র থাকা সত্যেও দোকান সিল করে দেওয়া হয়। এমনকি সময় পযন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। এতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা।























