গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় টি অধ্যাপক কে শোকজ নোটিস।রেজিস্টার বদল নিয়ে উপাচার্যকে ঘেরাও করার ঘটনায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক কে শোকজ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে, জোরপূর্বক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে প্রবেশ করা, উপাচার্যের কাজে বিঘ্ন ঘটানো, দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা, হেনস্তা করা সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। সাত দিনের মধ্যে তাদের লিখিত জবাব দেওয়ার নির্দেশ।
এই দুই অধ্যাপক হলেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সনাতন দাস, ও এডুকেশন বিভাগের অধ্যাপক দেবব্রত দেবনাথ।
এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্য সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত মুখ খুলতে না চাইলেও
শোকজ পাওয়া দুই অধ্যাপক জানিয়েছেন, নিয়ম বহির্ভূতভাবে রেজিস্টার বদল করা হয়েছিল। তার প্রতিবাদে গত শুক্রবার আমরা উপাচার্যর কাছে গিয়েছিলাম। তার কাজে আমরা কোন অসুবিধা সৃষ্টি করিনি।
সনাতন দাস বলেন, আমাকে শো করে চিঠি পাঠানো হয়েছে তা অধ্যাপক বলে। কিন্তু আমি গেছিলাম বিশ্ববিদ্যালয়ের ইসির মেম্বার হিসেবে। এটা উদ্দেশ্যপ্রণোদিত।
অধ্যাপক দেবব্রত দেবনাথ বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে সেদিন গিয়েছিলাম। কিন্তু আমাকে চিঠি দেওয়া হচ্ছে অধ্যাপক বলে।
শুক্রবার, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অস্থায়ী রেজিস্টার বিশ্বজিৎ দাসের বদলে নতুন রেজিস্টার নিয়োগ করা হয় জোসনা সাহাকে। আর এই নিয়োগ নিয়মবহির্ভূতভাবে হয়েছে এই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশীষ ভট্টাচার্যকে ঘেরাও করে অধ্যাপকদের একাংশ।


























