বিশেষ চাহিদা সম্পন্নদের সাহায্যার্থে এগিয়ে এলো বালুরঘাট পুরসভা। ২৫ জনের হাতে তুলে দেওয়া হল হুইল চেয়ার।
বালুরঘাট, ৭ ফেব্রুয়ারী ——– বিশেষ চাহিদা সম্পন্নদের সাহায্যার্থে এগিয়ে এল বালুরঘাট পুরসভা। বুধবার পুরসভার সুবর্ণতটে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে হুইল চেয়ার প্রদান করা হয় পুরসভার তরফ। যেখানে চেয়ারম্যান অশোক মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার অনান্য কাউন্সিলররাও। মূলত শহরের ২৫ টি ওয়ার্ডে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাড়াতেই পুরসভার এমন উদ্যোগ বলে জানিয়েছেন চেয়ারম্যান।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, ৩০ জানুয়ারী মুখ্যমন্ত্রী জেলায় এসে সরকারী বহু প্রকল্পের ঘোষণা এবং শিলান্যাস করে গিয়েছেন। শহরের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাড়াতে এদিন পুরসভার তরফে ২৫ টি হুইল চেয়ার তুলে দেওয়া হয়েছে।






















