এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ মাঝবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে

0
324

৬৫ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠলো মাঝবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত শ্রীনগর কলোনি এলাকায়।জানা যায় ওই মহিলা বাড়িতে একা ছিলেন তিনি সামান্য মানসিক ভারসাম্যহীন।বুধবার রাতে বাড়ি ফাকা থাকার সুযোগে তার বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত ও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।ওই মহিলার মেয়ে তখন বাড়িতে চলে আসায় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা।তারপর তাকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।থানাতে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।পুরো ঘটনার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ।