শনিবার ঈদ উপলক্ষ্যে গঙ্গারামপুর বিধানসভার তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া অঞ্চলের নওগাঁ ইদগাহ মাঠে কয়েক হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। সকাল থেকেই ইদগাহ মাঠে ভিড় জমতে থাকে এবং নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ঈদের নামাজ। নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন উপস্থিত সকলেই।
এই আবহের মধ্যেই বেলা প্রায় ১০টা নাগাদ ইদগাহ মাঠে উপস্থিত হন গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস এবং বাম মনোনীত সিপিএম প্রার্থী বিপ্লব বর্মন। ঈদের এই জমায়েতকে ঘিরে রাজনৈতিক প্রচারেরও একটি চিত্র সামনে আসে। দুই পক্ষের প্রার্থীর উপস্থিতিতে এলাকায় আলাদা মাত্রা যোগ হয়।
এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাসের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা আনসার আলি, অজয় সরকার, হিমাদ্রী বাগচী সহ অন্যান্য দলীয় কর্মী-সমর্থকেরা। অপরদিকে, বাম শিবিরের পক্ষ থেকেও কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ধর্মীয় উৎসবের আবহের মধ্যেই এদিন নওগাঁ ইদগাহ মাঠ চত্বর জুড়ে একদিকে যেমন সম্প্রীতির ছবি ধরা পড়ে, তেমনই নির্বাচনের আগে রাজনৈতিক তৎপরতারও স্পষ্ট ছাপ দেখা যায়।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর ঈদ উপলক্ষ্যে গঙ্গারামপুর বিধানসভার তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া অঞ্চলের নওগাঁ ইদগাহ মাঠে...























