দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ১০নম্বর উদয় গ্রাম পঞ্চায়েত এলাকার ধোপাদিঘী এলাকার বাসিন্দা সমাজসেবী মোস্তাক হোসেন ঈদের আগে দুঃস্থ সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড়িয়ে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করলেন। নিজের উদ্যোগে এলাকার প্রায় ৫০ জনেরও বেশি অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ছোটবেলা থেকেই সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহী মোস্তাক।যে কোনও সময় এলাকার কেউ বিপদে পড়লে পাশে দাঁড়ানোই যেন তার অভ্যাসে পরিণত হয়েছে।নিজের সামর্থ্য অনুযায়ী তিনি সবসময় চেষ্টা করেন অসহায় মানুষের পাশে থাকতে।সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করে যাওয়াই তার মূল লক্ষ্য।
গত বৃহস্পতিবার ও শুক্রবার নিজের বাড়িতে আয়োজিত এই বস্ত্রদান কর্মসূচিতে বহু দুঃস্থ মানুষ উপকৃত হন।শুধু নিজের এলাকাই নয়, ফুলবাড়ি, সালাসা ও উদয়-সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষদের বিপদের সময় দিন-রাত নির্বিশেষে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মোস্তাক বলে জানা গিয়েছে।ফোন পেলেই ছুটে যান তাদের পাশে, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে মোস্তাক হোসেন জানান,“মানুষের জন্য যতটুকু পারি কাজ করে যেতে চাই।মানুষের পাশে থাকাই আমার প্রধান লক্ষ্য।” পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানান তার এই কাজকে সকলের সামনে তুলে ধরার জন্য।
সমাজের প্রতি তার এই নিঃস্বার্থ অবদান ও মানবিক উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, মোস্তাকের এই উদ্যোগ অন্যদেরও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর ঈদের আগে দুঃস্থদের পাশে গঙ্গারামপুরের ধোপাদীঘির এলাকার বাসিন্দা যুবক সমাজসেবী মোস্তাক,বস্ত্রদান উদ্যোগে...























