আমার থেকে বড় গুন্ডা কেউ নেই, ভিডিও ভাইরাল দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার

0
6

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার পুলিশকে ফোনে বলছেন আমার থেকে বড় গুন্ডা কেউ নেই এই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়।শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজমতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে গত ডিসেম্বর মাসে জমি বিবাদকে নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়।এরপরেই দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।আহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলা তিনি গুরুতর অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।পরবর্তীতে সন্তান জন্ম দেওয়ার কদিন পরেই সেই সন্তানটি মারা যায়।তবে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ।আজ তার বাড়িতে এলাকার বিধায়ক ও বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।তবে সেখান থেকেই এই ঘটনার তদন্ত কতদূর এগিয়েছে সে বিষয়ে।পাশাপাশি পুলিশকে ফোনে হুমকি এবং বলতে শোনা যায় আপনি তৃণমূলের দালাল কার সাথে ফোনে কথা বলছেন আপনি জানেন।যত গুন্ডা আছে সবাইকে বলে দেবেন আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here