অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভ পালন করছেন দিনহাটা দুই নম্বর ব্লকের বিএলও রক্ষা কমিটির সদস্যরা

0
41

কোচবিহার:- রাজ্য নির্বাচন কমিশনের তড়িঘড়ি বৈধ ভোটার বাতিল প্রক্রিয়া এবং অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভ পালন করছেন দিনহাটা দুই নম্বর ব্লকের বিএলও রক্ষা কমিটির সদস্যরা।
বিক্ষোভকারী বিএলও কর্মীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এবং বিজেপির মদতপুষ্ট নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার নামে বৈধ ভোটারদের তালিকা থেকে বাতিল করার চেষ্টা চালাচ্ছে। এই প্রক্রিয়া চালানোয় বিএলওদের উপর অমানুষিক কাজের চাপ প্রয়োগ করা হচ্ছে বলে তারা দাবি করেছেন। এই অন্যায্য চাপ ও নির্দেশনার বিরুদ্ধেই শুক্রবার দুপুর বারোটা থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
উল্লেখ্য পশ্চিমবঙ্গের এক দুটি জেলায় ইতিমধ্যে একাধিক ব্লকে বিএলও কর্মীদের গণ-ইস্তফা দেওয়ার ঘটনা ঘটেছে। সেই ধারাবাহিকতায় এখন বিভিন্ন জেলার ব্লক স্তরেও বিএলওরা সংগঠিত হয়ে প্রতিবাদমুখর হচ্ছেন। আজকের সাহেবগঞ্জের এই অবস্থান বিক্ষোভও সেই প্রেক্ষাপটেরই অংশ বলে জানিয়েছেন বিক্ষোভের আয়োজকরা।