SIR শুনানিতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত 2

0
41

SIR শুনানিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল এক মহিলা ও তার নয় মাসের পুত্র সন্তানের। গুরুতর যখন স্কুল শিক্ষক স্বামী ও আরো দুই সন্তান।মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখে শুনানি কেন্দ্রে ছুটলেন স্বামী।আজ এমন ঘটনার সাক্ষী থাকলো মালদা জেলা। মালদার গাজোল থানার খড়দহিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসিন আনসারী। কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসার শিক্ষক তিনি। কর্ম সূত্রে এই কারণে সুজাপুরেই পরিবার নিয়ে থাকতেন ওই শিক্ষক। নামের বানান ভুল থাকায় আজ শুনানির ডাক পড়েছিল স্কুল শিক্ষক এবং তার স্ত্রীর। সেই কারণে গতকাল স্ত্রী হালিমা খাতুন এবং নয় মাসের পুত্র সন্তান আরিফ হাসানকে সঙ্গে নিয়ে বাস ধরবে বলে টোটো করে ইংরেজ বাজারে আসছিলেন। ঠিক সেই সময় সুস্তানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয় এবং হাসপাতালে পুত্র সন্তানেরও মৃত্যু হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মা ও ছেলের দেহ আজ ময়না তদন্ত বিভাগে রেখেই শুনানি কেন্দ্র ছুটতে হয় স্বামীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here