রায়গঞ্জের তৃণমূল পরিচালিত ক্লাবে ওয়েল্ডিং করে শীল করলো পুলিশ, কটাক্ষ বিজেপির

0
31

শহরের বুকে তৃণমূল পরিচালিত ক্লাব ওয়েল্ডিং করে শীল করলো পুলিশ আর তা ঘিরে চাঞ্চল্য ছাড়ালো এলাকায়। রবিবার রাতে হঠাৎ ই রায়গঞ্জ শহরের রাসবিহারী মার্কেটে অবস্থিত একটি ক্লাব পুলিশ ওয়েল্ডিং করে শীল করে দেয়। এই প্রসঙ্গে ক্লাব সভাপতি সানকিং দাস বলেন গত পরশু ক্লাবে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে কিন্তু সেটার সঙ্গে ক্লাবের কোন সম্পর্ক নেই। অভিযোগ করা হয়েছে ক্লাব ঘরে কিছু পড়ুয়া কে মারধর করা হয়েছে যা সর্বৈব মিথ্যা। রাস্তায় কিছু স্কুল পড়ুয়ার মধ্যে মারপিট চলতে চলতে আক্রান্ত রা ক্লাবে ঢুকে পড়ে, ক্লাবের সিনিয়র রা তাদের ছাড়িয়ে বাড়ি পৌঁছনোর সুব্যবস্থা করে দেন। কিন্তু এই নিয়ে একটি মিথ্যা অভিযোগ পুলিশে দাখিল করা হয় যার প্রমাণ ক্লাবের সিসিটিভি ক্যামেরা যা ইতিমধ্যে পুলিশ নিয়ে গেছে বলে জানান তিনি। তিনি আরো বলেন 57 বছর ধরে এই ঐতিহ্যবাহী ক্লাব রায়গঞ্জ তথা জেলার সেরা দুর্গা পূজা বেশ কিছু বছর ধরে করে চলেছে যা বেশকিছু মানুষের মধ্যে ঈর্ষা সৃষ্টি করেছে। এর আগেও এই ক্লাব কে কালিমালিপ্ত করে বন্ধ করার চক্রান্ত করা হয়েছে কিন্তু কোনবারই কিছু প্রমাণ হয়নি। এবারেও প্রশাসনের উপর ভরসা রেখেছেন সানকিং, তিনি জানান প্রশাসন সবদিক খতিয়ে দেখে সুবিচার করবে। পাশাপাশি তিনি বলেন যদিও দুই ক্লাবের সদস্যদের মধ্যে মারপিটে র ঘটনা মিথ্যা কিন্তু তা সত্য হলে দুটো ক্লাব ই শীল করা উচিত ছিল বলে জানিয়েছেন তিনি। যাদের মধ্যে হাতাহাতি হয়েছিল তারা স্কুল পড়ুয়া, তারা কোন ক্লাব সদস্য হবে কেন, তাদের কাজ তো পড়াশুনা করা। ওই ক্লাবের বর্ষীয়ান সদস্য তথা ওই ওয়ার্ডের কো অর্ডিনেটর তপন দাস বলেন এই ক্লাব দীর্ঘদিন ধরেই তৃণমূল পরিচালিত কিন্তু কেন প্রশাসন এই পদক্ষেপ নিল সেটা সম্পর্কে তিনি অন্ধকারে। স্কুল পড়ুয়াদের মধ্যে গণ্ডগোলের বিষয়টি স্বীকার করে বলেন এর সঙ্গে ক্লাবের কোন সম্পর্ক নেই। তবে এই ঘটনা আগামী নির্বাচনে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন “চুরি, ডাকাতি তো করি নি, ন্যায্য বিচার ঠিকই হবে”।
এই পুরো ঘটনায় শাসক দল কে একহাত নিয়ে নেন বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ। তিনি বলেন এর আগেও এই ক্লাব পুলিশ তালা ঝুলিয়ে দিয়েছিল আর এবার ওয়েল্ডিং করে শীল করলো। নিশ্চয়ই প্রসাশনের কাছে নির্দিষ্ট কোন গুরুতর অভিযোগ ছিল বলেই এই পদক্ষেপ নিয়েছে। রাজ্য জুড়ে তৃণমূল পরিচালিত প্রায় সব ক্লাবেই বেআইনি অস্ত্র সহ বিভিন্ন দুর্নীতিমূলক কাজ হয়ে থাকে। এই ক্লাবের নামেও এই অভিযোগ ছিল, নিশ্চিত আবারও এই ধরনের কোন অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। রাজ্যজুড়ে যেখানে যেখানে অনৈতিক কর্মকাণ্ড চলে সেখানে প্রশাসনের এই ধরনের ভূমিকা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
যদিও সঠিক কি কারণে এই ক্লাবটি ওয়েল্ডিং করে শীল করা হল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে সাধারণ মানুষও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here