দৌলতপুর গ্রামীণ হাসপাতালে শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও ১৮ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন এই অনুষ্ঠানের মাধ্যমে

0
35

দীর্ঘ ৫০ বছর ধরে হাসপাতাল পাবার আশার অবসান ঘটলো দৌলতপুর বাসীদের। বাম আমল থেকে শুরু করে এই হাসপাতালের আশায় রয়েছিল দৌলতপুর বাসীরা। প্রায় ১৯ জন মানুষ জমি দান করেছিল এ এলাকায় হাসপাতাল তৈরি হবার জন্য। অবশেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় বংশীহারী ব্লকের মহাবাড়ী অঞ্চলের দৌলতপুর এলাকায় প্রথম স্কিমে ১ কোটি টাকা খরচে দৌলতপুর গ্রামীণ হাসপাতালে কাজ শুরু হবে। এই হাসপাতালের কাজের শুভ উদ্বোধন করলেন ফিতে কেটে ও নারিকেল ফাটিয়ে। এছাড়াও পথশ্রী প্রকল্পের স্কিমে প্রায় ৫ কোটি ৪৭ লক্ষ্য টাকা খরচে দৌলতপুর হয়ে গাঙ্গুরিয়া ও বুনিয়াদপুরে আশার ১৮ কিলোমিটার রাস্তা সংস্কার করবার কাজ এই অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করলেন। এছাড়াও দৌলতপুর বাসীদের বিদ্যুতের সমস্যা সমাধান করবার জন্য একটি পাওয়ার সাব স্টেশন সেংসেন করা হয়েছে বলে এই অনুষ্ঠানে মাধ্যমে জানিয়েছেন।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সুদীপ দাস, গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, বুনিয়াদপুর শহরের চেয়ারপার্সন সমীর সরকার সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা।

এদিনের এই হাসপাতালের শিলান্যাস নিয়ে স্থানীয় বাসিন্দা মহাদেন ঠাকুর ও বাবলু পাল জানিয়েছেন আমরা ভীষণ ভাবে খুশি হয়েছি যে আমাদের এখানে একটি হাসপাতাল তৈরি হচ্ছে। এই হাসপাতালের জন্য দীর্ঘ ৫০ বছর ধরে অপেক্ষায় ছিলাম। আজকে এই অপেক্ষার অবসান ঘটলো।

এই বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন এই এলাকার মানুষ জনদের দীর্ঘ দিনের দাবি ছিল একটি হাসপাতালের। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এখানে একটি হাসপাতাল তৈরি করার কাজ শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here