হরিরামপুরে যুবক নিখোঁজ, ৭ দিনেও মেলেনি কোনো সন্ধান
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তর্গত মালিয়ালদিঘি এলাকায় এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ যুবকের নাম জাহাঙ্গীর আলম (বয়স ২৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি কথা বলতে পারেন না।
গত ৩রা এপ্রিল ২০২৬ তারিখ থেকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি জাহাঙ্গীর। দীর্ঘ সাত দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি, যা নিয়ে উদ্বিগ্ন পরিবার ও এলাকাবাসী।
নিখোঁজ যুবকের পিতা ফিরোজ আনসারী জানিয়েছেন, ইতিমধ্যেই হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ, যদি কেউ জাহাঙ্গীর আলমের কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটবর্তী থানায় যোগাযোগ করুন অথবা সরাসরি এই নম্বরে জানান: 7318608482।



















