সাধারণ মানুষের দ্রুত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে বিধায়ক তহবিলের অর্থে এসি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র। শনিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে হরিরামপুর ব্লকের গোকর্ণ এলাকায় এই আধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করা হয়।
জানা গেছে, বিধায়ক তহবিল থেকে প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে এই এসি অ্যাম্বুলেন্সটি চালু করা হয়েছে। হরিরামপুর ব্লক জুড়ে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে আরও সহজ ও দ্রুত পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান বিধায়ক।
এলাকার বিধায়ক বিপ্লব মিত্র বলেন, দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত স্থানীয় হাসপাতাল কিংবা পার্শ্ববর্তী জেলার বড় হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য এই এসি অ্যাম্বুলেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে করে সাধারণ মানুষ আরও দ্রুত চিকিৎসা সুবিধা পাবেন।
এদিন হরিরামপুর বিধানসভা এলাকা থেকেই আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করা হয়। জেলা স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে এই পরিষেবা পরিচালিত হবে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস, হরিরামপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অনিরুদ্ধ চৌধুরী, হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা সার্দুল মিত্র, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া, সহ সভাপতি ফিরোজ আলম, হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি মনোজিৎ দাস,সহ আরো অন্যান্য জন প্রতিনিধিরা ও প্রশাসনিক আধিকারিকরা।
বাইট – বিপ্লব মিত্র (রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী।

























