হরিরামপুরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ, আহত ১২,চারজনকে আটক করে তদন্তে নেমেছে প্রশাসন

0
106


শীতল চক্রবর্তী হরিরামপুর ১০ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তর্গত সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের বেগুন গ্রামে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। সংঘর্ষে উভয়পক্ষে মোট ১২জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ উভয় পক্ষের চারজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের বেগুন গ্রামে সরদার পরিবার ও সরকার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।কখনও মাংস কাটাকে কেন্দ্র করে, আবার কখনও রাস্তা পরিষ্কার করা নিয়ে এই বিবাদ মাথাচাড়া দেয়। মঙ্গলবার বিকেলে ফের মাংস কাটার ঘটনাকে কেন্দ্র করে গ্রামের পাড়ার এলাকায় উভয় পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয
অভিযোগ, সংঘর্ষের সময় ধারালো অস্ত্র দিয়ে কোপাকুপি হলে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি কর্মীদের আক্রমণে তাদের ৫ জন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূলের হামলায় তাদের ৭ জন কর্মী আহত হয়েছেন।
এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী স্বপন চন্দ্র সরকার, নমিতা সরকার ও শ্যামলী সরকার অভিযোগ করে বলেন,“ভোট আসতে দেখেই বিজেপি কর্মীরা বিনা কারণে আমাদের উপর হামলা চালাচ্ছে।আত্মরক্ষার চেষ্টা করতেই সংঘর্ষ হয় এবং আমাদের কয়েকজন গুরুতর আহত হন।”
অন্যদিকে বিজেপি কর্মী পল্লবী সরদার ও প্রতাপ সরদার পাল্টা অভিযোগ করে বলেন,“আমরা কোনও দল করি না।তৃণমূলই আমাদের জোর করে বিজেপি বানিয়ে দিয়েছে। বিনা প্ররোচনায় আমাদের পাড়ার লোকজনের উপর হামলা চালানো হয়েছে। পুলিশ তদন্ত করলেই প্রকৃত সত্য সামনে আসবে।”
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে ছিলেন থানার আইসি বাপন দাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
হরিরামপুর থানার আইসি বাপন দাস জানান,“পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।”
ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা থাকলেও পুলিশি তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here