হরিরামপুরে তৃণমূলের নির্বাচনী সভা, বিপ্লব মিত্রের সমর্থনে জোর প্রচার
শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের মালিয়ান দিঘী এলাকা এবং বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। হরিরামপুরের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে এই সভাগুলি আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবং গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তাঁরা বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব মিত্রের উন্নয়নমূলক কাজের উল্লেখ করেন এবং আগামী নির্বাচনে তাঁকে জয়ী করার আহ্বান জানান।
এদিনের সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা জেলার অন্যতম নেতা সারদুল মিত্র, হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি মনোজিৎ দাস, কৃষাণ ক্ষেতমজুরের হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি আজাহার রহমান এবং বৈরহাট্টা অঞ্চল তৃণমূলের সভাপতি তোফাজ্জল হোসেন-সহ একাধিক দলীয় কর্মী ও সমর্থক।
সভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায়। তৃণমূল নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে আসন্ন নির্বাচনে বিপ্লব মিত্রের জয় নিশ্চিত।



















