হরিরামপুরে ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে বর্ধিত সভা ও বিশাল ইফতার পার্টির আয়োজন

0
54

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগিচাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ইমাম ও মোয়াজ্জেমদের নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি আয়োজন করা হয় এক বিশাল ইফতার পার্টির।
এই ইফতার পার্টির আয়োজন করেন হরিরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় এক হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছিল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র, বিশিষ্ট সমাজসেবী তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা সার্দুল মিত্র, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া, সহ-সভাপতি ফিরোজ আলম, হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি মনোজিৎ দাস, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন এবং বিশিষ্ট সমাজসেবী মিরাজুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইফতার পার্টিতে ইমাম ও মোয়াজ্জেমদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন মজবুত করার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।