রাজ্যজুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক আর্থিক সহায়তা ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় উচ্ছ্বাসে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। এই আনন্দে সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর জুড়ে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
হরিরামপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমরম, । এছাড়াও উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ঝুমাধর চক্রবর্তী, হরিরামপুর ব্লক তৃণমুলের সভাপতি ইয়াসিন আলী, হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি মনোজিৎ দাস, হরিরামপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি পারভেজ আলী , হরিরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ উত্তম দাস, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমের চাঁদ নুনিয়া, বৈরহাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তোফাজ্জল হোসেন,
এছাড়াও মিছিলে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি ও একাধিক নেতৃত্ব অংশগ্রহণ করেন। মিছিলটি হরিরামপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে হরিরামপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল চলাকালীন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী উদ্যোগের প্রশংসায় স্লোগান ওঠে হরিরামপুর গোটা এলাকা জুড়ে।


























