সন্ত্রাসমুক্ত, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ, সাংবাদিক বৈঠক করে স্পষ্ট বার্তা

0
31

বিধানসভা নির্বাচনের আগে সন্ত্রাসমুক্ত, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সাংবাদিক বৈঠক করে এই বার্তাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার।
পুলিশ সুপার জানান, জেলাজুড়ে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।
আইনশৃঙ্খলা রক্ষা, স্পর্শকাতর এলাকায় নজরদারি এবং ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ সমস্ত রকম প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন রয়েছে।
যেকোনও ধরনের অশান্তি, ভয়ভীতি বা সন্ত্রাস রুখতে কড়া নজরদারি চালানো হবে বলে স্পষ্ট বার্তা দেয় জেলা পুলিশ।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের দাবি, সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তার জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।