সংশোধনাগারের সেলে ঝু*লন্ত যুবক! সাজাপ্রাপ্ত আসামির রহস্যমৃ*ত্যু ঘিরে তোলপাড় বালুরঘাটে

0
172

বালুরঘাট জেলা সংশোধনাগারে এক সাজাপ্রাপ্ত আসামির রহস্যমৃ*ত্যু কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় তুমুল চাঞ্চল্য ছড়াল। আচমকাই সেলের ভিতর থেকে উদ্ধার হয় এক যুবকের ঝু*লন্ত দেহ। মুহূর্তে হইচই পড়ে যায় গোটা সংশোধনাগার জুড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। মৃ*তদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃ*ত যুবকের নাম উৎপল মণ্ডল (২৩)। বাড়ি মালদহ জেলার হরিশচন্দ্রপুরে। ২০১৮ সালে একটি খু*নের মামলায় দোষী সাব্যস্ত হয়ে বালুরঘাট জেলা সংশোধনাগারে বন্দি ছিল সে। সেই সময় থেকেই সংশোধনাগারেই ছিল উৎপল।
এদিন সন্ধ্যায় সেলের ভিতরে রডের হুকের সঙ্গে গলায় ফাঁ*স লাগানো অবস্থায় তার দেহ দেখতে পান অন্য বন্দিরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সংশোধনাগার কর্তৃপক্ষকে।
প্রাথমিকভাবে আত্ম*হ*ত্যা*র সম্ভাবনার কথাই ভাবছে পুলিশ। তবে কোনও রহস্য লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here