শিল্প ধর্মঘটের সমর্থনে গঙ্গারামপুরে সিপিএমের মিছিল

0
15

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর:
আগামীকাল ঘোষিত শিল্প ধর্মঘটের সমর্থনে বুধবার গঙ্গারামপুরে মিছিল করল সিপিএম। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দলের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। লাল পতাকা হাতে নিয়ে কর্মী-সমর্থকেরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন।
মিছিলটি হাইরোড বাসস্ট্যান্ড, ব্লকপাড়া, দত্তপাড়া, নিউ মার্কেট সহ একাধিক এলাকা ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শিল্প ও শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে এদিন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
দলের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিক স্বার্থবিরোধী নীতির প্রতিবাদ জানাতেই এই শিল্প ধর্মঘটের সমর্থনে তারা রাস্তায় নেমেছেন। নেতৃত্বের দাবি, শ্রমিকদের অধিকার রক্ষায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতির অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা অচিন্ত্য চক্রবর্তী, পার্থ সরকার এবং এরিয়া কমিটির সম্পাদক জীবন সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here