লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বৃদ্ধি তপনে মহিলা তৃণমূলের ধন্যবাদ মিছিলে জনজোয়ার

0
11

শীতল চক্রবর্তী তপন ১৪ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক অনুদান ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ধন্যবাদ জানিয়ে শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার তপনে বিশাল ধন্যবাদ মিছিলের আয়োজন করল মহিলা তৃণমূল কংগ্রেস। তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা) মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিলে এদিন রাজপথে মহিলাদের জনজোয়ার লক্ষ্য করা যায়। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ তপন বিডিও অফিস প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি তপনের বাঘইট, বাসস্ট্যান্ড কসবা, থানামোড়, কাজিভাগ, হাসপাতাল রোড ঘুরে পুনরায় বিডিও অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়।
মিছিলকে কেন্দ্র করে তপনের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সৃষ্টি হয় চরম যানজট। দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়
এই ধন্যবাদ মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্নেহলতা হেমরম,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন,তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা) মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মামনি রায় এবং তপন ব্লক(তপন বিধানসভা) মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত্রা ভক্ত।
মহিলাদের সঙ্গে পা মিলিয়ে মিছিলে অংশ নেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস,তপন ব্লক(গঙ্গারামপুর বিধানসভা) তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর রাহা, আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায় সহ দলের একাধিক নেতৃত্ব। তপন ব্লক(গঙ্গারামপুর বিধানসভা)তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর রাহা বলেন,”মহিলারা রয়েছে দিদির সঙ্গেই। আমরাও এমন ঘোষনায় আনন্দিত সকল কে নিয়ে তার মিছিল করা হলো।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তপনে মহিলাদের এই বিপুল উপস্থিতি শাসক দল তৃণমূল কংগ্রেস-এর জন্য যথেষ্ট ইতিবাচক বার্তা বহন করছে এবং দলকে কার্যত ‘অক্সিজেন’ জোগাল। অনুষ্ঠানে মহিলাদের ভিড় হলো ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here