লক্ষীর ভান্ডারের টাকা বৃদ্ধি উপলক্ষে গঙ্গারামপুরে মহিলা তৃণমূলের আনন্দে মিছিল

0
5

লক্ষীর ভান্ডারের টাকা বৃদ্ধি উপলক্ষে গঙ্গারামপুরে মহিলা তৃণমূলের আনন্দে মিছিল।
এদিন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে টাউন ব্লক তৃণমূলের মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পের মাসিক আর্থিক সহায়তা ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ার উচ্ছ্বাসে সবুজ আবির খেলার পাশাপাশি একটি বর্ণনাট্য মিছিল করে। গঙ্গারামপুর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের উত্তর উদ্যোগে আয়োজিত এই মিছিল টি দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয় থেকে বের হয়ে হাইরোড, বাস স্ট্যান্ড সহ পুরো শহর পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহিলা শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভাধিপতি বিভা ধর (সাহা), ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস সভাধিপতি পম্পা প্রামাণিক ( বসাক),গঙ্গারামপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মেন্টার শংকর সরকার, শহর সভাপতি কাঞ্চন সেন সহ একাধিক তৃনমূল নেতৃত্ব ও কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here