রায়গঞ্জের জীবনরেখা হাসপাতাল-এ সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এই সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, প্রখ্যাত MICS ও রোবোটিক কার্ডিয়াক সার্জন ডা. সুশান মুখোপাধ্যায় (MBBS, MS, MCh – CTVS) এখন থেকে নিয়মিতভাবে জীবনরেখা হাসপাতালে রোগী দেখবেন। কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের সঙ্গে যুক্ত ডা. সুশান মুখোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত রোগীদের পরামর্শ ও চিকিৎসা প্রদান করবেন। পাশাপাশি তাঁর তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও হার্ট সার্জারির পরবর্তী ফলো-আপ পরিষেবাও জীবনরেখা হাসপাতালেই পাওয়া যাবে। সাংবাদিক সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের ফলে উত্তর দিনাজপুর ও সংলগ্ন জেলার হৃদরোগে আক্রান্ত রোগীরা উন্নতমানের ও বিশেষায়িত কার্ডিয়াক চিকিৎসা পরিষেবা নিজ জেলাতেই গ্রহণ করতে পারবেন। এতে জেলার স্বাস্থ্য পরিষেবার মান আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। উল্লেখ্য, এই অনুষ্ঠানে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্ডিয়াক চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর রায়গঞ্জের জীবনরেখা হাসপাতালে কার্ডিয়াক চিকিৎসায় নতুন দিগন্ত, সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত


























