দক্ষিন দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ২ নং ব্রজবল্লভপুর অঞ্চলের চাঁদমুখ এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। রাজ্যের মন্ত্রী ও জেলা সভাপতির উপস্থিতিতে ইফতের মাহফিল অনুষ্ঠান করাতে একাধিক মানুষ অনুষ্ঠানে সামিল হয়েছিল। এদিন চাঁদমুখ এলাকার প্রায় ৪০০ জন রজাদার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে একসঙ্গে ইফতার করে রোজা ভাঙলেন। ইফতার করার পর নির্দিষ্ট জায়গায় নামাজ পড়ে অনুষ্ঠানে সামিল হন সকলে। প্রচুর মানুষ এক সঙ্গে খুশি হয়ে এদিনের এই অনুষ্ঠানে ইফতার করেছেন। ইফতার খোলার জন্য খাবারের সামগ্রী ছিল খেজুল, কালাই, শসা, তরমুজ, আঙ্গুর ফল এর সঙ্গে ছিল ঘুগনী মুরি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, বুনিয়াদপুর শহরের চেয়ারপার্সন সমীর সরকার, কুশমুন্ডি এমএলএ রেখা রায়, কিষাণ ক্ষেত মজদুর জেলা সভাপতি শাহেনশা মোল্লা, বংশীহারী ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদার, বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি এমদাদুল হক সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা ও স্থানীয় রোজাদার বাসিন্দারা।
এই বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন আমাদের বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর অঞ্চলের চাঁদমুখ এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। আমরা এই অনুষ্ঠানে এসে সামিল হতে পেরে খুশি হয়েছে। ইসলাম ধর্মের মানুষ সারা দিন না খেয়ে সন্ধ্যায় ইফতার করে ও নামাজ পড়ে ইবাদত করে। আমাদের দলের দায়িত্বে থাকা সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হলো চাঁদমুখ...
























