বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লক মহিলা কংগ্রেসের ডাকে রাজ্যের জনমুখী বাজেটের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেচ্ছা জানিয়ে জনসভার আয়োজন করা হলো বুনিয়াদপুরে।
উল্লেখ্য সদ্য রাজ্য সভায় পাশ হওয়া জনমুখী বাজেট পাস হওয়ার পরই রাজ্য তৃণমূল কমিটির নির্দেশে রাজ্যের প্রতিটি জেলা, শহর ও ব্লকের পাশাপাশি শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লক মহিলা কংগ্রেসের ডাকে বুনিয়াদপুর শহরের পুরনো বাসস্ট্যান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেচ্ছা জানিয়ে জনসভার আয়োজন করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, তৃণমূল নেতা তথা সমাজসেবী সার্দুল মিত্র, জেলা পরিষদের পূত্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, টাউন তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কমল সরকার এছাড়াও ব্লক ও টাউন তৃণমূল নেতা কর্মীরা।এদিনের জনসভায় তৃণমূল নেতাকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরে। বার বার তুলে ধরা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা।
এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন আজকে বুনিয়াদপুরে রাজ্যের জনমুখী বাজেটের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেচ্ছা জানিয়ে জনসভার আয়োজন করা হয়েছিল সেখানেই আমরা সকলে উপস্থিত হয়েছিলাম। জনমুখী বাজেটের জন্য ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।






















