শীতল চক্রবর্তী, বালুরঘাট ১৫ মার্চ দক্ষিণ দিনাজপুরঃ-
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা এলাকার গঙ্গারামপুর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করতে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় গঙ্গারামপুর ব্লকের ৮ নম্বর বাসুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে যুব তৃণমূল কংগ্রেসের বাসুরিয়া অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের সর্বমঙ্গলা হাইস্কুলে।এদিনের সভায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি টি দেব, সমাজসেবী সঞ্জয় সরকার, বাসুরিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মনিরুজ্জামান ওরফে মন্টু, বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রোশনেয়ারা মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা বিবি সহ তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূলের একাধিক নেতা-কর্মী ও সদস্যরা।
এদিন অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা মনিরুজ্জামান ওরফে মন্টু এবং বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রোশনেয়ারা মণ্ডল জানান, “বাসুরিয়া অঞ্চলের যুব তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।এর ফলে দলের সংগঠন আরও শক্তিশালী হবে।”
গঙ্গারামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি টি দেব বলেন, “আসন্ন বিধানসভা ভোটের আগে দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করতে জেলা সভাপতির নির্দেশে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
বাসুরিয়া অঞ্চলের তৃণমূল নেতা মনিরুজ্জামান ওরফে মন্টুর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর যুব তৃণমূলের বাসুরিয়া অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো বিধানসভা নির্বাচনের আগে























