মালদা ও উত্তর-দক্ষিণ দিনাজপুরের তাঁতিদের নিয়ে একদিনের সেমিনার

0
11

শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর
বুধবার, দক্ষিণ দিন
মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার তাঁতিদের নিয়ে একদিনের সেমিনারের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা হস্তচালিত তাঁত দপ্তর। বুধবার বেলা দু’টো নাগাদ গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙাপাড়ায় অবস্থিত জেলা হস্তচালিত তাঁত দপ্তরের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক তাঁতি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের (সিইউ) অধ্যাপক দেবাশিস দাস, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশিস নারায়ণ ব্যানার্জি, ফাল্গুনী রায় (জেডিটি, টেক্সটাইল অধিদপ্তর), পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ডিরেক্টর (এনফোর্সমেন্ট) লক্ষ্মণ বসাক, সহকারী পরিচালক দেবাসিস হালদার সহ হস্তচালিত তাঁত দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
সেমিনারে তাঁত শিল্পের বর্তমান পরিস্থিতি, বাজার সম্প্রসারণের সম্ভাবনা, নকশার আধুনিকীকরণ এবং রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি তাঁতিরা কীভাবে সরকারি সহায়ক প্রকল্পগুলির আওতায় এসে আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং বিপণনের সুবিধা পেতে পারেন, সে বিষয়েও দপ্তরের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, এই ধরনের সচেতনতা ও প্রশিক্ষণমূলক উদ্যোগের মাধ্যমে তাঁত শিল্প আরও সংগঠিত ও গতিশীল হয়ে উঠবে এবং তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিতে তা বিশেষভাবে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here