মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে জেলা পুলিশ, মানবিক উদ্যোগে জল–বিস্কুট ও শিক্ষা সামগ্রী বিতরণ

0
22


শীতল চক্রবর্তী বালুরঘাট ৩ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।পরীক্ষার্থীদের উৎসাহ জোগাতে ও মানসিকভাবে ভরসা দিতে জেলার বিভিন্ন থানা ও ট্রাফিক বিভাগের আধিকারিকরা সরাসরি পরীক্ষাকেন্দ্রের সামনে উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুলিশ হরিরামপুর এএসডিএম উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে হাজির হয়। সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভাতোষ সরকার, হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার, বড়বাবু শুভঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন পরীক্ষার্থীদের হাতে খাতা, কলম ও জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানান তাঁ
অন্যদিকে জেলা পুলিশ সুপারের নির্দেশে ও ট্রাফিক ডিএসপি বিল্লা মঙ্গল সাহার উপস্থিতিতে গঙ্গারামপুরের ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও অনুরূপ মানবিক উদ্যোগ নেওয়া হয়।ফুলবাড়ি হাইস্কুলের সামনে ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস-এর নেতৃত্বে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, বিস্কুটসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি বিল্লা মঙ্গল সাহা, ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস, ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ তুষার কান্তি ঘোষ সহ আরও বহু পুলিশকর্মী।
পুলিশের এই মানবিক ও সহানুভূতিশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় মানুষজন।পরীক্ষার চাপের মধ্যে পুলিশের এমন পাশে থাকা পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মত সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here