ভোটের মুখে তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের পাঁচটি এলাকায় কাঁচা রাস্তা পাকা করা ও রাস্তা সংস্কারের কাজের আনুষ্ঠানিক সূচনা করা হল

0
7

ভোটের মুখে তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের পাঁচটি এলাকায় কাঁচা রাস্তা পাকা করা ও রাস্তা সংস্কারের কাজের আনুষ্ঠানিক সূচনা করা হল। রবিবার বেলা আড়াইটা নাগাদ নোধন গ্রামে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কাজের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র।
এদিন তিনি দ্বীপখন্ডা, দুর্গাপুর ও শান্তিরহাটি সহ একাধিক এলাকায় রাস্তা সংস্কারের কাজের সূচনা করেন। দীর্ঘদিন ধরে এইসব এলাকার বাসিন্দারা কাঁচা রাস্তার দুরবস্থার কারণে সমস্যায় পড়ছিলেন। বর্ষাকালে যাতায়াতে ভোগান্তি চরমে উঠত। নতুন করে পাকা রাস্তা তৈরি হলে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা যেমন বাড়বে, তেমনি এলাকার সামগ্রিক উন্নয়নেও গতি আসবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী শার্দুল মিত্র, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লিপিকা রায়, জেলা পরিষদের সদস্য আমজাদ মণ্ডল, সুব্রত ধর, হোসেন আলি মণ্ডল, সেলিম মণ্ডল, দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইমতিয়াজ আলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের ভিড় লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here