রমজান মাস ও দুর্গা পুজাতে প্রতি বছরে দুই বার গরীব দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সঙ্গে বস্ত্র বিতরণ করেন ফান্ডামেন্টাল ইনস্টিটিউট অফ টিচার্স ট্রেনিং এবং ডিটল হাট এডুকেশন ট্রাস্ট সংস্থার কর্ণধার তথা সম্পাদক লিয়াকত আলী। প্রতি বছরের মতো এবারও রমজান মাস উপলক্ষে বৃস্পতিবার বৈকাল ৪ টা নাগাদ বুনিয়াদপুর বাস স্ট্যান্ডের সামনে একটি লজে করা হয় এই ভিক্ষুক সম্মাননা অনুষ্ঠান। নিত্যানুষ্ঠান ও গান মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।রমজান মাস শুরু হবার পর থেকেই অত্র এলাকার দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে ভিক্ষুক সম্মাননা অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়া হয়েছিল। সেই আমন্ত্রণ পত্র নিয়ে দুর দূরন্ত থেকে প্রায় ১৫০ জন মানুষ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে অত্র এলাকা থেকে আসা প্রায় ১৫০ জন ভিক্ষুক বা দুঃস্থ অসহায় মানুষদের সম্মান জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে আশা অতিথীদের মাধ্যমে দুঃস্থ অসহায় মানুষদের মাঝে দেওয়া হয়েছে চাদোর, গামছা, রাতে খাবারের বিরিয়ানী, জল সহ একটি ব্যাগ। প্রায় সকল দুঃস্থ মানুষরাই বছরে দুই বার বস্ত্র পাবার আশায় থাকেন বলে জানা গিয়েছে, এছাড়াও বস্ত্র ও রাতের আহার পেয়ে ভীষণ খুশি হয়েছেন সকলেই। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানে আশা অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য তথা জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সাহেনসা মোল্লা, পুর্ত কর্মদক্ষ রফিকুল ইসলাম, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন সমীর সরকার, ভাইস চেয়ারপারসন টিংকু পাল, বুনিয়াদপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বনাথ সরকার, তৃণমূল কংগ্রেসের বংশীহারী ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদার, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ এই সংস্থার সম্পাদক লিয়াকত আলী সহ একাধিক সম্মানীয় অতিথিরা। এদিনের এই অনুষ্ঠান সুষ্ঠ ভাবে সমাপ্ত করা হয়েছে।
এই বিষয়ে সংস্থার সম্পাদক লিয়াকত আলী জানিয়েছেন আমি প্রতি বছরে দুই বার রমজান মাস ও দুর্গা পুজা অনুষ্ঠানে সামর্থ্য অনুযায়ী দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র ও নতুন পোশাক যাকাত স্বরুপ দান করে থাকি। সেই মতো আজকেও আমরা প্রায় ১৫০ জন মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করছি। এরকম অনুষ্ঠান যাতে আগামীতে আরো ভালো করে করতে পারি বা আমার দেখাদেখি আরো কেউ বা কাহারা এরকম অনুষ্ঠান করুক এটাই আমার উদ্দেশ্য।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর ভিক্ষুক সম্মাননা অনুষ্ঠান বেসরকারী সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হলো শহর বুনিয়াদপুরে। অনুষ্ঠানে...























