বুনিয়াদপুর শহরে মিছিল করে মহকুমা শাসকের কাছে নমিনেশন পত্র জমা দিলেন হরিরামপুর ও কুশমন্ডির তৃণমূলের দুই প্রার্থী বিপ্লব মিত্র ও রেখা রায়।

0
22

গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর; বুনিয়াদপুর শহরে মিছিল করে মহকুমা শাসকের কাছে নমিনেশন পত্র জমা দিলেন হরিরামপুর ও কুশমন্ডির তৃণমূলের দুই প্রার্থী বিপ্লব মিত্র ও রেখা রায়।
নমিনেশন জমা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবারে বিধানসভা নির্বাচনে ১০০ শতাংশ জিতবে তৃণমূল বলে দাবি তৃণমূলের দুই প্রার্থীর।
বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে বিধানসভা নির্বাচনের নমিনেশন পত্র জমা দেন হরিরামপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র ও কুশমন্ডি বিধানসভার তৃণমূলের প্রার্থী রেখা রায়। নমিনেশন পত্র জমা দেওয়ার আগে বুনিয়াদপুরের সুকান্ত ভবন থেকে তৃণমূলের মিছিল শুরু করে বুনিয়াদপুর ট্রাফিক মোড় পর্যন্ত পৌঁছায়,যে মিছিলে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।এরপর পাঁচ জন প্রতিনিধি নিয়ে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান হরিরামপুর ও কুশমন্ডি বিধানসভার তৃণমূলের দুই প্রার্থী বিপ্লব মিত্র ও রেখা রায়। নমিনেশন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে নিজেদের বিধানসভায় ১০০% জিতবেন বলে দাবি হরিরামপুর ও কুশমন্ডি তৃণমূলের দুই প্রার্থীর।