বুড়ি মাতার মহা অভিষেক ও বার্ষিক মহামহোৎসব শুরু গঙ্গারামপুরে

0
8

নিজস্ব প্রতিনিধি ১৯ মার্চ গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নীলডাঙ্গা এলাকায় অবস্থিত শ্রী শ্রী গিরিধারী ধাম টেম্পল শুরু হল শ্রীশ্রী বুড়ি মাতার মহা অভিষেক ও বার্ষিক মহামহোৎসব। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,১৮ই মার্চ বুধবার সকাল এই ধর্মীয় উৎসবে ৮টা ৩০ মিনিটে শিববাড়ী নামঘাট, পূর্ণভবা নদী থেকে পবিত্র জল আনার মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হবে। সকাল ১০টা থেকে শ্রীমূর্তি স্থাপন ও পূজা শুরু হয়ে দুপুর ১২টা নাগাদ মহা অভিষেক অনুষ্ঠিত হয়। এরপর বিশেষ পূজা, ভোগ নিবেদন এবং সন্ধ্যায় গীতাভিনয়, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯শে মার্চ থেকে ২৭শে মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে নামসংকীর্তন ও নিয়মিত পূজা চলবে। পাশাপাশি প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণ এবং বিকেলে ভক্তিমূলক পাঠ, শ্রীমদ্ভাগবত আলোচনা ও সন্ধ্যায় কীর্তনের ব্যবস্থা রাখা হয়েছে।
উৎসবের শেষ দিনে ২৮শে মার্চ, শুক্রবার সকাল থেকে পূজা ও হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে। দুপুরে মহাপ্রসাদ বিতরণের পর সন্ধ্যায় মহাসংকীর্তনের মাধ্যমে এই ধর্মীয় অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।
মন্দিরের সম্পাদক বাবলু রায়র পক্ষ থেকে জানানো হয়েছে,”এই মহোৎসবে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের সপরিবার উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।এলাকাবাসীর মধ্যে ইতিমধ্যেই উৎসবকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।” এক ভক্ত জানান, আমরা বাবার নির্দেশ এটা করে যাচ্ছি যা আগামীতেও করে যাব।”