বিশ্বের সবচেয়ে মিষ্টি কারাবাও আমের ফলন হচ্ছে আলিপুরদুয়ার জেলার লোচা দেবের বাগানে

0
156

আলিপুরদুয়ার: বিশ্বের সবচেয়ে মিষ্টি কারাবাও আমের ফলন হচ্ছে আলিপুরদুয়ার জেলার লোচা দেবের বাগানে। কারাবাও ফিলিপাইনের আম। মিয়াজাকির পর এই আমের ফলন হচ্ছে লোচা দেবের বাগানে।

আলিপুরদুয়ার জেলায় লোচা দেবের বাগান মানেই নানান ধরণের আমের দেখা মেলে সেখানে।আগে আধ বিঘা জমির মধ্যে বাগান ছিল।এখন প্রায় ১ বিঘা জমিতে আমের বাগান করেছেন লোচা দেব। সেখানেই আছে ৬৫ রকমের আম গাছ। তাঁকে সঙ্গ দেন তার পরিবারের সদস্যরা।শুধু কারাবাও নয়, ভেরিগেটেড ম্যাঙ্গো, রেড আইভরি থেকে হিমসাগর সকল প্রকার আম রয়েছে তার বাগানে। রয়েছে সিসি টিভির নজরদারি। সারাক্ষণ নজর রেখে চলেছে আটটি সিসিটিভি। বহুমূল্য জাপানের মিয়াজাকি আম পাবেন লোচা দেবের ফলের বাগানে। আলিপুরদুয়ারের পূর্ব ভোলারডাবরির বাসিন্দা।পেশায় রেলের কর্মী। কাজ করেন উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে। তাঁর বাগানেই ফলছে বিশ্বের সবথেকে মিষ্টি আম। যার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা প্রতি কেজি।

লোচা দেব জানান, “আম আমার পছন্দের ফল। বাজার থেকে কিনে নয় বরং নিজের বাগানের আম খাব বলেই বাগান করা। পরিবারের সকলে খুব সঙ্গ দেন। ১০০ টি দেশি বিদেশি আম বাগানে রাখব, সেই উদ্দেশ্যে কাজ করছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here