বিপ্লব মিত্রের হাত দিয়ে গঙ্গারামপুর ফুটবল ময়দানে উদ্বোধন হল গঙ্গারামপুর পৌর উৎসব ২০২৬

0
79

শীতল চক্রবর্তী বালুরঘাট ১৬ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।
রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের দ্বিতীয় বর্ষের গঙ্গারামপুর পৌর উৎসব ২০২৬। সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দের রঙে রঙিন এই পৌর উৎসব ১৭ ও ১৮ জানুয়ারি শনি ও রবিবার গঙ্গারামপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়েছে।গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের উদ্যোগে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরজুড়ে উৎসবের আমেজ।শনিবার দুপুরে নিউ মার্কেট ময়দান থেকে গঙ্গারামপুর ফুটবল ময়দান পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। সাদা পায়রা উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। সেখানে পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, পৌর উৎসব কমিটি অন্যতম কর্মকর্তা সুদীপ্ত মুখার্জী, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল এ জানা, কলেজ পরিচালনা সমিতর সভাপতি পরিতোষ দত্ত ,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, থেকে শুরু করে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শহর এলাকা বহু স্কুলের ছাত্র ছাত্রী থেকে সমাজকর্মীরা এদিনের এই মিছিলের অংশগ্রহণ করেন। তুলে ধরা হয় শহরের একাধিক উন্নয়নমূলক বিষয় গুলোও। স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,খ্যাতনামা শিল্পীদের লোকসংগীত ও নৃত্যানুষ্ঠান
সংগীত পরিবেশন করবেন খ্যাতনামা শিল্পী জয়ন্ত চক্রবর্তী,বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ,স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি টলিউডের বিশিষ্ট অভিনেতা ও গায়ক বিশ্বনাথ বসু-র সাংস্কৃতিক অনুষ্ঠান
ও মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পী অরুণীতা কাঞ্জিলাল
সংস্কৃতির রঙে রঙিন হয়ে উঠতে চলেছে গঙ্গারামপুর পৌর উৎসব।
রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,“এই ধরনের পৌর উৎসব শুধু বিনোদনের জন্য নয়, বরং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। গঙ্গারামপুর পৌরসভা যে ভাবে সাধারণ মানুষের অংশগ্রহণে এই উৎসব আয়োজন করছে, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, এই উৎসবের মাধ্যমে স্থানীয় শিল্পী ও সংস্কৃতিচর্চার প্রসার ঘটবে এবং গঙ্গারামপুরের পরিচিতি আরও বিস্তৃত হবে।
গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র তাঁর বক্তব্যে বলেন,“গঙ্গারামপুর পৌর উৎসব আমাদের শহরের গর্ব। এই উৎসবের মাধ্যমে আমরা সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে চাই।সকল পৌরবাসীকে পরিবার-পরিজন নিয়ে গঙ্গারামপুর ফুটবল ময়দানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। পৌর উৎসবের এই দুই দিনে সর্বস্তরের মানুষজকে গঙ্গারামপুর ফুটবল ময়দানে আসার জন্য আহ্বান জানানো হয়েছে জানিয়েছে পৌরসভার তরফে।