শীতল চক্রবর্তী, বালুরঘাট
১১ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলায় ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব বিজেপিতে যোগদানের একটি ছবি কুমারগঞ্জের বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান বিতর্কিত কংগ্রেস নেতা শুভাশিস পালের ফেসবুক পোস্ট করা একটি ছবি তিনি শেয়ার করার ঘটনা নিয়ে। বহুদিন আগে বিজেপিতে যোগদানের সময় তোলা তাঁর একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও শেয়ার হওয়াকে ঘিরে জেলাজুড়ে শোরগোল শুরু হয়েছে। নিন্দার ঝড় উঠেছে জেলার সর্বোত্তই।
মঙ্গলবার দুপুরে হরিরামপুরের বাসিন্দা ও বিতর্কিত কংগ্রেসে যোগদানকারী নেতা শুভাশিস পাল ওরফে সোনা পাল ফেসবুকে বিপ্লব মিত্রের বিজেপিতে যোগদানের একটি বহু পুরনো ছবি পোস্ট করেন। অভিযোগ, সোনা পালের ফেসবুক পেজের সেই পোস্টটি ঠিক ৩৬ মিনিটের মধ্যেই কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তোরাব হোসেন মণ্ডল তাঁর ফেসবুক পেজে শেয়ার করেন।এই ঘটনাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে বিপ্লব মিত্রের শিবিরে।জেলা তৃণমূলের অভিভাবক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের অনুগামীরা বিষয়টি নজরে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানান।বিপ্লব অনুগামীদের অভিযোগ,উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরনো ছবি ব্যবহার করে জেলা তৃণমূলের অভিভাবক বিপ্লব মিত্রের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্তি তৈরি চেষ্টা করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে।
বিপ্লব মিত্রের বিজেপিতে যোগদানের সেই পুরনো ছবি তাঁর রাজনৈতিক বিরোধীরা মাঝেমধ্যেই নিজেদের প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে থাকেন বলে তাদের স্বার্থে বলে খবর।
এবিষয়ে কুমারগঞ্জের বিধায়ক ও জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাব হোসেন মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেন,“এটি অনিচ্ছাকৃত ভুল।সেই সময় আমার হাতে মোবাইল ছিল না,ছেলের হাতে ছিল। ভুলবশত পোস্টটি শেয়ার হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে পোস্টটি মুছে দেওয়া হয়েছে।”
অন্যদিকে, জেলা তৃণমূলের অভিভাবক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রকে এবিষয়ে জিজ্ঞাসা করা তিনি সংক্ষেপে বলেন,“এবিষয়ে আমার কোনও মন্তব্য নেই। যে যেটা করছে, সেটা তার নিজের ব্যাপার।”
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোট ও শাসক দলের প্রার্থীপদ ঘোষণার দিন যত এগিয়ে আসছে, ততই জেলার রাজনীতিতে উত্তেজনা বাড়ছে।তার আগেই এমন কাদা ছোড়াছুড়ি নতুন করে নানা প্রশ্ন তুলে দিয়েছে।সত্যিই কি এটি নিছক ভুল, না কি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ তা নিয়েই জল্পনা শুরু হয়েছে জেলাজুড়ে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর বিপ্লব মিত্রের বিজেপি যোগদানের পুরনো ছবি কুমারগঞ্জের বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান...























