বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সংগঠনকে আরও শক্তিশালী করতে কৃষাণ ক্ষেত মজদুর-এর উদ্যোগে হরিরামপুর ব্লক-এ নতুন ব্লক ও অঞ্চল কমিটি গঠন

0
28

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সংগঠনকে আরও শক্তিশালী করতে কৃষাণ ক্ষেত মজদুর-এর উদ্যোগে হরিরামপুর ব্লক-এ নতুন ব্লক ও অঞ্চল কমিটি গঠন করা হলো। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা-র হরিরামপুরে তৃণমূল কংগ্রেস-এর দলীয় কার্যালয়ে এই কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন দলীয় কর্মী ও হরিরামপুরের প্রথম সারির তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ব্লক কমিটি ঘোষণা করা হয়। দলীয় মতামতের ভিত্তিতে আজাহার রহমানকে ব্লক সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন হেমন্ত সরকার, অজানুর রহমান ও ফিরোজ আলম। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল রশিদ, আমির সোহেল ও কাশেম আলী।
এছাড়াও হরিরামপুর ব্লকের ছয়টি অঞ্চলে অঞ্চল কমিটি গঠন করা হয়েছে। মোট ১২ জন অঞ্চল সভাপতি মনোনীত হয়েছেন। বৈরহাট্টা অঞ্চলের সভাপতি করা হয়েছে রমণী মাহাতোকে। শিরশি অঞ্চলের দায়িত্ব পেয়েছেন কোসিমুদ্দিন সরকার। গোকর্ণ অঞ্চলের সভাপতি হয়েছেন আব্দুল সামাদ। সৈয়দপুর অঞ্চলের দায়িত্ব সামলাবেন নজরুল ইসলাম। বাগিচাপুর অঞ্চলের সভাপতি হয়েছেন মিলন সরকার এবং পুন্দরী অঞ্চলের দায়িত্বে রয়েছেন রেজাউল করিম।
দলীয় নেতৃত্বের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই কমিটি গঠন সংগঠনকে আরও মজবুত করবে এবং তৃণমূলের সংগঠনমূলক ভিত গ্রামাঞ্চলে আরও সুদৃঢ় হবে। রাজনৈতিক মহলের একাংশও মনে করছে, এই পদক্ষেপ আসন্ন নির্বাচনে দলকে সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে।এদিনের এই নতুন কমিটি ঘোষণায় উপস্থিত ছিলেন,কৃষাণ ক্ষেতমজুরের হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি আজহার রহমান, সহ-সভাপতি হেমন্ত সরকার, হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি ইয়াসিন আলী, হরিরামপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি মনোজিৎ দাস, সহ-সভাপতি পারভেজ আলী, সহ আরো অন্যান্য তৃণমূল নেতৃত্বরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here